ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাদ্য মজুত যেটুকু থাকার কথা তার চেয়ে বেশি আছে: খাদ্য উপদেষ্টা

Link Copied!

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুত রয়েছে, যা গত বছরের একই সময়ের মজুদের চেয়ে ৩ লাখ টন বেশি।
সোমবার (৮ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব এ তথ্য জানান।
তিনি জানান, গত বছর-এ সময় মজুদের পরিমাণ ছিল সাড়ে ১১ লাখ টন। সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও যেন চাহিদার তুলনায় মজুত বেশি থাকে, তা নিশ্চিত করার জন্য কাজ করছে।
খাদ্যদ্রব্যের দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চাল-গম, ভুট্টার দাম নিম্নমুখী আছে। তবে এ বিষয়ে অভিযোগ আছে, কৃষক লাভবান হচ্ছে না। এ তিনটি খাদ্যদ্রব্যের দাম বাড়েনি বরং কমেছে। আর যেন না কমে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট দফতরের জেলা-উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।