বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শেরপুর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাডঃ কাজী মাওঃ মোহাঃ আবুল হোসেন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাডঃ কাজী মাওঃ মোহাঃ আবুল হোসেনের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ ফরহাদ আলীকে আহ্বায়ক ও শ্রীবরদী উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব হাফেজ কারী মৌঃ মোঃ আরিফ হাসান টুটুলকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

