ঢাকাSaturday , 6 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত: আমীর খসরু

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না- এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও তা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে এসময় মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে তার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন তিনি। নির্বাচন যেন ভোটের মাধ্যমে জনগণই ঠিক করতে পারে, এটাই ছিল তার মূল চাওয়া।’
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।’