ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. জাহিদের মা সিসিইউতে

Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতর অসুস্থ। তিনি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
দায়িত্বশীল সূত্র জানায়, প্রায় ৮২ বছর বয়সী বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগের দিন, গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জাহিদ হোসেন তখন তার চিকিৎসার সমন্বয় করছিলেন। ঠিক পরের দিনই তার অসুস্থ মাকেও সিসিইউতে ভর্তি করতে হয়।