ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা

Link Copied!

সবকিছু ঠিক থাকলে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতের পর চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম এম জাহিদ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন ১৪ জন ঘনিষ্ঠ ও দায়িত্বপ্রাপ্ত সঙ্গী। তাদের মধ্যে রয়েছেন সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক- ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
চিকিৎসক দলের বাইরে সঙ্গে থাকছেন- পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, এসএসএফ-এর হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদের রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার।
এই দলটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক সেবায় দায়িত্ব পালন করবে।