ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে: মান্না

Link Copied!

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে- সেই সুযোগ কমে গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন।
কেউ নির্বাচনের বিরোধিতা করছে না জানিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, যতগুলো রাজনৈতিক দল আছে, তারা তো নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করছে না। এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে- আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান। কিন্তু এনসিপি বলেছে; আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।
তিনি বলেন, আগেভাগে ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তারই ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। দেশে যদি পরিবর্তন না আসে তাহলে নির্বাচন দিয়ে কী হবে? গণতন্ত্র মঞ্চ সেই নির্বাচনের কথা বলে না।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা আরও বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।
প্রার্থী ঘোষণা প্রসঙ্গে মান্না বলেন, বিএনপি আমাদের সঙ্গে বসেনি। তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো, ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী ভাবছে।