ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশনবিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তার সঙ্গে রয়েছেন ইসিবিষয়ক কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ এবং মো. জকরিয়া।
বৈঠকে নির্বাচনের অগ্রগতি, তফসিল, পোস্টাল ভোট এবং গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।