ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের দরজাও সাজবে নতুন সাজে

Link Copied!

birdsলাইফস্টাইল ডেস্ক : শুধু ঘর নয় সাজবে এবার দরজা। আপনার হাতের অভিনব স্পর্শে সাধারণ দরজা পাবে অপরূপ সৌন্দর্য। বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সুন্দর ডোর ডেকোরেশন করে। প্রিয় জনের ঘরের দরজায় বিশেষ এই আয়োজন উপহার হিসাবেও অনবদ্য। তাই আসুন শিখে নেয়া যাক ঘরের সাধারণ দরজাকে অসাধারণ ভাবে সাজানোর সহজ কৌশলটি।
যা যা লাগবে
কয়েকটি গাঢ় রঙের পপলিন কাপড়, পুঁতি, তুলা, আঠা, সুচ, সুতা, কাঁচি, পাতলা বোর্ড।
যেভাবে করবেন
বোর্ডে পাখি একে নিন, আঁকা বরাবর কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এবার পপলিন কাপড়ের উপর কাটা বোর্ড বসিয়ে কলম দিয়ে এঁকে নিতে হবে। ধারালো কাঁচি দিয়ে দাগ বরাবর কাপড় গুলো সাবধানে কাটতে হবে। এবার একই মাপে দুটো কাপড়ে কাটা পাখির কিছু অংশ রেখে পুরোটা সেলাই করে নিন। ভিন্ন কাপড়ে পাখির ঠোঁট দেহের সঙ্গে সেলাই করে দিন। এবার সেলাই করা পাখিটার ফাঁকা অংশ দিয়ে উল্টে ভেতরে তুলা ভরে মুখটি সেলাই করে দিন। তৈরি হয়ে গেলে পাখি। এবারর বডিতে এবং গলায় আঠা দিয়ে পুঁতি বসিয়ে দিন। চোখে কালো পুঁতি বসাবেন। মোটা সুতায় বিভিন্ন রঙ্গিন পুঁতি দিয়ে গেঁথে পাখি গুলি আটকে দিতে পারেন। সবশেষে নীচে আপনার পছন্দ মতো ঝুলনি লাগিয়ে দরজায় ঝুলিয়ে দিন।