ঢাকাSunday , 30 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৯ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
২৮ নভেম্বর স্বাক্ষরিত চিঠিতে খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি জানান, খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে তিনি মর্মাহত ও দুশ্চিন্তাগ্রস্ত। পাকিস্তানের জনগণ, সরকার এবং তার পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের ভ্রাতৃসুলভ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়নযোগ্য।
খালেদা জিয়ার সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে শাহবাজ শরিফ উল্লেখ করেন, তিনি (খালেদা জিয়া) যেন তার দল ও দেশের মানুষের জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।
চিঠির শেষে খালেদা জিয়ার প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা শাহবাজ শরিফ।