ঢাকাSaturday , 29 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত 

Link Copied!

সরকারি বাঙলা কলেজ মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা- ১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা-১৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপষ্টো ড. মাহদী আমিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, সদস্য হুমায়ুন কবির রওশন, আবুল হাসান টিটু, বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. শামিম পারভেজ, জিএস মোহাম্ম আলী শিকদার, এজিএস তালুকদার রুমী, ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন শেনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে শহী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে খাঁটি দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের মেধাবী, সৎ ও সুশিক্ষায় শিক্ষিত গর্বিত নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলেন তারা।