ঢাকাTuesday , 25 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন, দুজনের কারাদণ্ড

Link Copied!

পিরোজপুরে মাদক মামলায় এক নারীসহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে জেলা ও দায়রা জজ আদালত। এর মধ্যে প্রধান আসামি শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় আরেক আসামি মেহেদী হাসান মুন্নাকে ১ বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশাকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩ আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ ৩ জনকে আটক করে। পরে একই বছরের ১৩ ফেব্রুয়ারি অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবনসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় এবং একজন আসামিকে খালাস প্রদান করে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আকন রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন মাদক মামলায় প্রধান আসামির যাবজ্জীবন দণ্ডসহ অন্যদের সাজার মাধ্যমে আদালত সঠিক বিচার নিশ্চিত করেছে।