ঢাকাTuesday , 25 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় যুবদল নেতার স্বেচ্ছাশ্রমে ১১৪ ফুট সেতু মেরামত

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায়র আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের জানখালী গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর জরাজীর্ণ সেতুটি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন যুবদল নেতা এ আর মামুন খান। রবিবার (২৩ নভেম্বর) সেতুটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামান রুমেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ হাওলাদার প্রমূখ। স্থানীয় সূত্র জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বরে ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে লোহার স্লিপারে করা সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১৮ বছর পার হলেও কোনো জনপ্রতিনিধি জনগুরুত্বপূর্ণ এ সেতুটি সংস্কারে এগিয়ে আসেনি। সিডরের পর থেকে বিভিন্ন সময়ে পাটাতনের রড ও সিমেন্টে তৈরি স্লাবগুলো ভেঙে যেতে থাকে। ১৪ বছর আগে সেতুটির সব স্লাব ভেঙে যাওয়ায় সুপারিগাছ বিমের ওপর ফেলে স্থানীয় গ্রামবাসী চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে থাকে। বিষয়টি নজরে আসার পর আমড়াগাছিয়া ইউনিয়নের যুবদলকর্মীরা মিলে স্বেচ্ছাশ্রমে সেতুটি মেরামত করেন। স্থানীয় কৃষক মো. আলমগীর হোসেন বলেন, সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। আগে গ্রামের মানুষ নিজেরা চাঁদা তুলে অস্থায়ী বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করত। এবার যুবদল নেতার অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সেতুটি চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। এতে গ্রামবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এছাড়াও এখন রিকশা-সাইকেলও চলাচল করতে পারবে। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত এলাকায় সেতুটি সংস্কার হওয়ায় কয়েক হাজার মানুষের উপকার হয়েছে। মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল বলেন, আমার নিজ এলাকার মানুষের কষ্টের কথা জেনে যুবদল নেতা মামুন খানের সহযোগিতায় সংগঠনের নেতাকর্মীরা কাঠের তক্তা দিয়ে সেতুটি মেরামত করেছি। এক সপ্তাহ ধরে মিস্ত্রির সঙ্গে নেতাকর্মীরা স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করেছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে, থাকবে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।