ঢাকাTuesday , 25 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যানজটে আটকা ১১ ইউনিট, জ্বলছে কড়াইল বস্তি

Link Copied!

রাজধানীর কড়াইলে বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৫ টা ৫০ মিনিট) কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। জাগো নিউজকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
রাশেদ বিন খালিদ জানান, কড়াইল বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। তবে যানজটের কারণে এখনো পৌঁছেনি তারা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।