ঢাকাTuesday , 25 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে ধূমপান নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভোরে মিললো যুবকের মরদেহ

Link Copied!

রাজধানীর সবুজবাগে রাতে ধূমপান নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করা এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে ভোরে।
পুলিশ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে দক্ষিণগাঁওয়ের ছয় নম্বর সড়কের একটি টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত যুবকের নাম মো. ইপু (২৫)। গাইবান্ধা সদর উপজেলার রবিউল ইসলামের ছেলে। তিনি সবুজবাগের দক্ষিণগাঁওয়ে পরিবার নিয়ে থাকতেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খবর পেয়ে ভোর ৪টার দিকে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ইপু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর জানান, ইপু একজন গাড়িচালক। সোমবার রাতে সিগারেট খাওয়া নিয়ে স্ত্রী কুলসুমের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেন। পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।