ঢাকাSunday , 23 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিসিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান চেয়ারম্যান সলিম উল্লাহ

Link Copied!

সরকারের নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ সংস্থা বিআইডব্লিউটিসি। এর বর্তমান চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ। অত্যন্ত প্রজ্ঞাবান, চৌকস, মেধাবী এবং দায়িত্বশীল একজন কর্মকর্তা তিনি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অনন্য স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন ঢাকার এই কৃতি সন্তান। অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা বিআইডব্লিউটিসিতে যোগদানের পর থেকে তার উপরে অর্পিত দায়িত্ব কাঁধে নিয়ে তার একান্ত প্রচেষ্টায় বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন। তিনি বিআইডব্লিউটিসির উন্নয়ন ও সম্প্রসারণে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন । মোঃ সলিম উল্লাহ বিআইডব্লিউটিসিতে যোগদানের পর প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সেবা প্রত্যাশীদের পরিচয় নিশ্চিত করণসহ বালাম বইতে পরিচয় লিপিবদ্ধ করা এবং তাদের আইডি কার্ড ব্যবহার ও প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করেন। যে কারণে বহিরাগতরা আর বিশৃঙ্খলা সৃষ্টি করে পারছে না বিআইডব্লিউটিসিতে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় প্রশংসা কুড়িয়েছেন সংস্থার চেয়ারম্যান সলিম উল্লাহ। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিসির নীতি ও কার্যক্রম বাস্তবায়নে প্রতিনিয়ত নিরবে করছেন সংস্থার চেয়ারম্যান, পরিচালকগণ, চিফ ইন্জিনিয়ার, অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ সকল দক্ষ কর্মকর্তা এবং কর্মচারীরা। চেয়ারম্যান সলিম উল্লাহর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। তার দূরদর্শী নেতৃত্ব এবং পেশাদারিত্বের মাধ্যমে তিনি বিআইডব্লিউটিসির বিভিন্ন খাতের উন্নয়ন অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা একজন কর্মঠ এবং দায়িত্বশীল ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বিআইডব্লিউটিসির জাহাজ নির্মাণ ও শতবর্ষী পুরাতন প্যাডেল স্টিমার মাহমুদ বাণিজ্যিকভাবে পর্যটন খাতে ব্যাপক লাভজনক করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও মেরামত করে গত ১৫ নভেম্বর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। তার নেতৃত্বেই ৩৫ জলযান বড় প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বিআইডব্লিউটিসি একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। সংস্থাটিকে ব্যাপক লাভজনক পর্যায়ে নিয়ে যেতে এর কার্যকারিতা নিশ্চিত করা এবং বিদেশি বিনিয়োগ আকৃ্ষ্ট করার ক্ষেত্রে পর্যটকদের বিআইডব্লিউটিসিকে পরিচিত লাভকরণসহ তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন। চেয়ারম্যান সলিম উল্লাহর কাজের প্রধান বৈশিষ্ট্য হলো বিআইডব্লিউটিসির যে সকল স্থানে ত্রুটি রয়েছে, সেই স্থান চিহ্নিত করে দ্রুত সমস্যার সমাধান করা। তিনি বিআইডব্লিউটিসির উন্নয়নমূলক কর্মকান্ডকে শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নয় বরং আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের পণ্য রপ্তানি করে মানসম্মত জাহাজ ও ফেরি নির্মাণের লক্ষ্যে ব্যাপক কর্মযজ্ঞ অব্যাহত রেখেছেন। তার প্রচেষ্টায় বিআইডব্লিউটিসির শিল্পখাত শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও বেড়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহ সরকারের একজন অতিরিক্ত সচিব। তার পেশাগত জীবন অত্যন্ত নিষ্ঠা এবং নীতির ওপর ভিত্তি করে পরিচালিত। তিনি সব সময় মন্ত্রণালয়ের নির্দেশনা পালনে প্রাধান্য দিয়েই সংস্থার কর্মকান্ড পরিচালনা করছেন। তার নিরলস পরিশ্রমের ফলে সহকর্মীদের নিকট অত্যন্ত জনপ্রিয় তিনি। বিগত সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন। দক্ষতার সঙ্গে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছেন তিনি। বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পূর্বে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন এবং শিল্প মন্ত্রণালয়ের গুরু দায়িত্বও পালন করেন। তিনি অত্যন্ত বিনয়ী ও মিষ্টভাষী একজন ব্যক্তিত্ব। বিআইডব্লিউটিসিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তার উদ্যোগে বিআইডব্লিউটিসির আধুনিক প্রযুক্তি সংযোজন এবং দক্ষ জনবল তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপগুলো দেশের বিভিন্ন ফেরিতে বাণিজিক খাতে রূপান্তরী শিল্প বিপ্লবের উপযোগী করে তুলছে। মোঃ সলিম উল্লাহ বিশ্বাস করেন যে, বিআইডব্লটিসির বাণিজ্যিক খাত দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি। তার মতে, উন্নত বাণিজ্যিক খাত একটি উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি। নির্লোভ ও নিরহংকারী একজন ব্যক্তিত্ব মোঃ সলিম উল্লাহ। যে কারণে সংস্থার সহকর্মীদের প্রশংসা ও ভালবাসায় তিনি আজ সিক্ত। অপরদিকে, বিআইডব্লিউটিসির কর্মকর্তা ও কর্মচারীরা তার নেতৃত্ব এবং কর্মদক্ষতায় অত্যন্ত পরিতুষ্ট। এছাড়াও কর্মস্থলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় তিনি সহকর্মীদের কাছে একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী বিআইডব্লিউটিসিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তার আপ্রাণ প্রচেষ্টা লক্ষ্যনীয়। অন্যদিকে, বিআইডব্লিউটিসি জনগণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার গৃহীত পরিকল্পনাগুলো ভবিষ্যতের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তিনি বিআইডব্লিউটিসিকে আরও বহুমূখী এবং প্রতিযোগিতামূলক অবস্থায় নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছেন। মোঃ সলিম উল্লাহ তার দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দক্ষতা এবং প্রজ্ঞার মাধ্যমে বিআইডব্লিউটিসির অগ্রগতিতে এক অসামান্য ভূমিকা রেখে চলেছেন। সচেতনমহলের মতে, রাষ্ট্রের নিবেদিত এই সকল দক্ষ, চৌকস, দায়িত্বশীল, মেধাবী, প্রজ্ঞাবান ও দেশপ্রেমিক কর্মকর্তারা রাষ্ট্র ও জনগণের উন্নয়নের মূল চালিকা শক্তি। বিআইডব্লিউটিসিকে গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মের কর্মকর্তাদের কাছে অতিরিক্ত সচিব মোঃ সলিম উল্লাহ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন বলে মনে করেন বোদ্দামহল।