ঢাকাSunday , 23 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বসবে সংস্থাটি। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) এই সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। আগামী মঙ্গলবার সকাল-বিকেল দুই ভাগে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে সুশীল সমাজ, নারীনেত্রী, বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে সংস্থাটি।