ঢাকাSaturday , 22 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়েবাড়িতে নাচতে ভারত এলেন হলিউডের জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক
November 22, 2025 5:51 pm
Link Copied!

অভিনেত্রী ও গ্লোবাল পপ সেনসেশন জেনিফার লোপেজ। উড়িপুরে ভারতের নেত্রা মান্তেনা ও উদ্যোক্তা ভমসি গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ভারতে পৌঁছেছেন তিনি। সেখানে তিনি নাচের তালে গান পরিবেশন করবেন। নেত্রা মান্তেনা হলেন অরল্যান্ডো ভিত্তিক বিলিয়নিয়ার ও ইঞ্জেনাস ফার্মাসিউটিক্যালসের সিইও পদ্মজা ও রমা রাজু মান্তেনার কন্যা।
ভারতের বিমানবন্দরে পা রেখেই পাপারাজ্জিদের মুখে পড়েন তিনি। এসময় তাদের প্রতি জেনিফার লোপেজ হাতে হাত নাড়েন এবং ছুঁড়ে দেন উড়ন্ত চুমু। দীর্ঘ বাদামী ফার কোট ও সানগ্লাসে দেখা যায় অভিনেত্রীকে।
জানা গেছে আলোচিত সেই বিয়ের আয়োজন শুরু হয়েছে ২১ নভেম্বর। উড়িপুরের দি লেলা প্যালেসে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আয়োজন। জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারও এই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন।
প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং, শহিদ কাপুর, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজ। এছাড়া ডাচ ডি.জে ও প্রযোজক তিয়েস্তো অতিথিদের বিনোদন দিয়েছেন।
বিয়ে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে উড়িপুরের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে। এক ক্লিপে দেখা গেছে ফিল্মমেকার করণ জোহর অনুষ্ঠানের হোস্টের দায়িত্বে রয়েছেন। অন্য ক্লিপে রণবীর সিং ‌‘আঁখ মারে’ এবং ‘হোয়াট ঝুমকা?’-র মতো গান বাজিয়ে অতিথিদের নৃত্যে অংশ নিতে উৎসাহিত করছেন।
তাদের ভিড়ে জেনিফার লোপেজের উপস্থিতি বিয়ের অনুষ্ঠানটিকে নতুন করে আলোচনায় এনেছে।