ঢাকাSaturday , 22 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমর্থকদের ভালোবাসায় ভাসালেন মিথিলা

বিনোদন ডেস্ক
November 22, 2025 5:49 pm
Link Copied!

টানা কয়েক দিন ধরে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫–এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে নতুন ইতিহাস গড়েছেন মাগুরার এই কন্যা। পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অর্জন করে নজর কাড়েন বিশ্বমঞ্চে।
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে শুরুতে খুব একটা আলোচনায় না থাকলেও সময় যত এগোয়, ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মিথিলা। সহকর্মী থেকে শুরু করে হাজারো অনুসারী সামাজিক মাধ্যমে তার পাশে দাঁড়ান। একসময় পিপলস চয়েস ভোটে শীর্ষেও উঠে আসেন তিনি। যদিও শেষদিকে ভোটে বড় ধরনের পতন ঘটে। শেষ পর্যন্ত টপ থার্টিতে শেষ করতে হয় তার যাত্রা-আর এটিও বাংলাদেশের জন্য এক গর্বের অর্জন।
এবার নিজের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মিথিলা। থাইল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন,‘আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। দুটো মিলে আজ আমার জার্নি এখানে শেষ হলো। ফলাফল যাই হোক, আমি খুশি-কারণ আপনাদের ভালোবাসা আমাকে সাহস দিয়েছে। এমন ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।’
এ আসরের সেরা মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ। দেশটির জন্যও এটি প্রথম অর্জন। ২১ নভেম্বর সকালে ব্যাংককে অনুষ্ঠিত হয় এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।