ঢাকাThursday , 20 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের সিনেমার নকল শাকিব খানের ‘সোলজার’!

বিনোদন ডেস্ক
November 20, 2025 4:10 pm
Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’। ছবিটিকে কেন্দ্র করে আলোচনার শেষ নেই। এবার নতুন গুঞ্জনে শুরু হলো শোরগোল। ছবিটি ভারতীয় সিনেমার নকল বলে দাবি করেছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
তাদের দাবি, শাকিবের এই সিনেমার অনেক অংশ বলিউড কিং শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’র অনুকরণে তৈরি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব খান বাংলাদেশের দর্শকদের কাছে দীর্ঘদিন ধরে ‘কিং খান’ নামে পরিচিত। শাহরুখ খানকেও অনুরাগীরা প্রায় ত্রিশ বছর ধরে একই নামে ডাকছেন। এবার শাকিব সেই শাহরুখের চলচ্চিত্রের অনুপ্রেরণায় নিজের সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন।
আনন্দবাজারের দাবি, ‘সোলজার’র গল্পে মিল রয়েছে। এছাড়া শুধু নায়কের চরিত্রে নয়, নায়িকাদের চরিত্রেও মিল আছে। শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা ছিলেন। তেমনি শাকিবের ছবিতেও অভিনয় করছেন দুই নায়িকা তানজিন তিশা ও ঐশী। বিশেষ করে তানজিন তিশার চরিত্রটি নাকি ‘জাব তাক হ্যায় জান’র আনুশকা শর্মা অভিনীত আকিরা চরিত্রের অনুরূপ।
‘সোলজার’-এ শাকিবকে একজন দেশপ্রেমিক হিসেবে দেখা যাবে। তিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়ছেন। অ্যাকশন ও ড্রামার মিশ্রণে তৈরি এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।