ঢাকাWednesday , 19 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ উন্মুক্ত লাইব্রেরি

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে।
বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। এরপর ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনি পরিবেশ নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে।
শর্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইব্রেরি ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা–২০২৫ এবং নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলা বিধিমালাও অনুসরণ করতে হবে। কেউ এসব বিধি লঙ্ঘন করলে বা আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে তার লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।