ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিকে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে: আদিলুর রহমান

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তারা কোনো প্রকল্প করেনি, কিন্তু ধরে রেখেছে। এগুলো বাতিলের প্রক্রিয়া চলছে। তবে ওনাদের সঙ্গে কথা বলার ব্যাপার রয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে। ২৪-এর আগস্ট থেকে নভেম্বরের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে যে জিনিসগুলো দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, তারমধ্যে বিসিকও রয়েছে।
বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানির সমস্যা রয়েছে। এ সমস্যাগুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন। আর যারা প্রকৃত শিল্প উদ্যোক্তা তাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায়, ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে আনা যায় সে বিষয়ে চেষ্টা রয়েছে।
‎উপদেষ্টা আরও বলেন, শিল্প মন্ত্রণালয় থেকে ৩৪টি বাফার (সার) গোডাউন নির্মাণ করা হচ্ছে, এরমধ্যে একটি বরিশালে।