গাইবান্ধা ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্য মরহুম আমিনুল ইসলাম গোলাপের স্মরণে সোমবার রাতে সমিতির সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গোবিন্দলাল দাস। সভায় অন্যান্যদের বক্তব্য দেন সমিতির সাধারন সম্পাদক অ্যাড. মোঃ সেকেন্দার আযম আনাম, সিনিয়র সহ-সভাপতি ডাঃ শহীদুজ্জামনার হারুন, সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, কাজী মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান বাবু, কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল লতিফ হ্ক্কানী, মোঃ ওবায়দুর রহমান, রিক্তু প্রসাদ, সুবোধ চন্দ্র সাহা প্রমুখ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন সমিতির সহ- সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে সমিতির কর্মচারী উমা কর্ম কারকে অবসরকালীন টাকার চেক হস্তান্তর করা হয়।

