ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর প্রথমে কাওয়াক ৩০ শর্ষ্যা হাসপাতালে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ফিরোজ উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কয়ড়া খামারপাড়া গ্রামের জমসের আলীর ছেলে। স্থানীয়রা জানান, ফিরোজ ব্যবসা ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে হতাশাগ্রস্ত হয়ে শনিবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের লোকজনকে আড়াল করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে কাওয়াক ৩০ শর্ষা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে থেকে ঢাকায় নেওয়ার সময় রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন। ফিরোজের বৃদ্ধ বাবা জমসেদ জানান, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে আল্লাহই ভালো জানেন। কার উপর অভিমান করে আমার বুককে খালি করে ফাঁকি দিয়ে চলে গেল বাবাটা। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে মৃত্যু দেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।