ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

Link Copied!

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের দুই ভাইয়ের চার মেয়ে পানিতে ডুবে মারা গেছে। রবিবার বিকালে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো অষ্টম শ্রেনীর ছাত্রী ফাতেমা (১৪), চতুর্থ শ্রেনীর ছাত্রী আফিয়া, একই শ্রেনীর আলসিয়া এবং অষ্টম শ্রেনীর ছাত্রী মিম । তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিকালের দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।