ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 জয়পুরহাট ১ আসন মনোনয়নের পরিবর্তন চাইলেন  গফুর মন্ডল 

Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে জয়পুরহাট-১ আসনের মনোনয়ন বঞ্চিত ও বিগত আওয়ামী সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত নেতা দাবি করে আব্দুল গফুর মন্ডল বলেছেন, “আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে৷ এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে কখনো বিজয়ী হতে পারবে না  মনোনয়ন পরিবর্তন করে আমাকে দেওয়া হোক৷
রোববার (৯ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাঁচবিবির পাঁচমাথা চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গফুর মন্ডল বলেন, “বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী লীগ সরকারের সময়ে গত ১৭ বছরে আমার নামে ২৬-২৭টি মিথ্যা মামলা দেওয়া হয়, আমাকে বাড়ি ছাড়া করে রাখা হয়েছিল। এমনকি জেলখানা থেকে গুমেরও চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। তারপরও দলের নেতাকর্মীদের সংগঠিত রেখেছি, বিপদে-আপদে পাশে থেকেছি।”
তিনি আরও বলেন, “আমার রাজনীতির বয়স যাদের নয়, তারা আজ মনোনয়ন পাচ্ছে—এতে নেতাকর্মীরা হতাশ। আমি আশা করি, অচিরেই জয়পুরহাট-১ আসনে নিজস্ব জরিপের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি আবু নছর চৌধুরী এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এসএম মাসুম প্রমুখ।
সভায় কুসুম্বা ইউনিয়নের নেতা মো. শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোরছালিন, মো. নুরুল্লাহ, মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মোস্তাকিম হোসেনসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।