ঢাকাSaturday , 8 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালকিনি উপজেলা তাঁতীলীগের নেতা গ্রেফতার

Link Copied!

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার গভীররাতে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল ফরাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শেখহাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁতীলীগ নেতা রেজাউল ফরাজী এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়ে থাকে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।