ঢাকাSaturday , 8 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Link Copied!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মেহেরপুরের গাংনীতে স্বরণকালের সর্ববৃহত র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শনিবার বিকালে এই র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। বিকাল সাড়ে ৪ টার সময় গাংনী পৌর সভার বাঁশবাড়িয়া থেকে বর্ণ্যাঢ্য র‌্যালীটি শুরু হয়ে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক লাইলা আরমান বানু, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দাল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিভিন্ন স্তুরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র‌্যালীতে কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন, প্লাকার্ড হাতে বাস, ট্রাক, নসিমন, আলগামন চড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বাঁশবাড়িয়া এলাকায় উপস্থিত হন। বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক বন্ধ হয়ে যায়। গাংনী হয়ে ওঠে মিছিলের নগরী।