ঢাকাSaturday , 8 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Link Copied!

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, সরঞ্জামাদি ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- খুলনার রূপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজি, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দিনের ছেলে কামরুল ইসলাম। পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়া আক্কেলপুরের জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর বাড়ি এবং কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হলে পুলিশ ডাকাত দলকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। অভিযানের সময় ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।