ঢাকাThursday , 6 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে পচা-বাসি খাবার রাখায় ২০ হাজার টাকা জরিমানা

Link Copied!

জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পঁচা ও বাসি খাবার সংরক্ষণের দায়ে কালাই সিএনজি স্ট্যান্ডে অবস্থিত বিসমিল্লাহ হোটেল -১ কে ২০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হোটেলের ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে রাখা এবং পঁচা ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসময় হোটেল মালিক আবু তাহের কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন ইউএনও। অভিযান শেষে ইউএনও শামিমা আক্তার জাহান সাংবাদিকদের বলেন, খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।