ঢাকাTuesday , 4 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে তরিকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

Link Copied!

 

মণিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্থায়ী কমিটির প্রায়াত সদস্য ও সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে বিএনপির কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর যশোর-৫ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশি ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক লিটন, সহসভাপতি এ্যাডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোহাম্মদ ওলিয়ার রহমান, সদস্য সচিব মোঃ জুয়েল রানা, পৌর যুবদল আহ্বায়ক মোঃ কামরুজ্জামান এবং দূর্গাপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তালেব মোল্লাসহ যুবদল ও ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণসভায় তরিকুল ইসলারের রাজনীতি ও সমাজসেবায় অবদানের কথা স্মরণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।