ঢাকাTuesday , 4 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Link Copied!

গাইবান্ধারসুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তহমিনা বেগম (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।সোমবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তহমিনা বেগম ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সকালে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ ডাউন লোকাল ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনের অদূরে মধ্য সাহাবাজ এলাকায় পৌঁছালে তহমিনা বেগম রেললাইন অতিক্রমের সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গাইবান্ধা রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ এসআই মোঃগণি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামের উপস্থিতিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’