আসন্ন ক্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল গাইবান্ধার ৫টি আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যান পার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে গাইবান্ধার ৫টি আসনের সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা- ২ ( সদর) আসনে মোঃ আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে অধ্যাপক ডাঃ সৈয়দ ময়নুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ফারুক আলম সরকার।

