সুন্দরবনের দুবলার চরে মঙ্গলবার (৪ নভেম্বর ) বিকেলে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত এক পর্যটক সমুদ্র তীরে গোসল করার সময় জোয়ারের পানিতে ভেসে যান। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ঘটনা সম্পর্কে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর অবগত হলে জাহাজ “স্বাধীন বাংলা” দ্বারা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত ব্যক্তির নাম, সুমন আহমেদ (২৭), পিতা জোবেদ আলি, গ্রাম-হোসলা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট। উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং পরে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।”

