ঢাকাMonday , 3 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালাসি-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে মশাল মিছিল

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গত রবিবার রাতে ব্রহ্মপুত্র নদ তীরে বালাশী ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ হাতে মশাল নিয়ে সমবেত হন বালাশী ঘাটে। কর্মসূচির আয়োজন করে বালাসি-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গাইবান্ধা। আসো বাহে বালাশী বাচাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্র নদের তীর। জ্বলজ্বলে মশালের আলো যেন প্রতিফলিত করছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি স্থায়ী সেতুর বাস্তবায়ন। মিছিলে বক্তব্য রাখেন এসএম হুনান হক্কানী, শামসুল আলম বকশী, নজর বীন কেনান হক্কানী প্রমূখ।