ঢাকাMonday , 3 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মিরপুর বাজারের মুদি ব্যবসায়ী নুরুন্নবী মিয়া (৩৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার সকালের দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত নুরুন্নবী মিয়া সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে। এর আগে গত ২৮ অক্টোবর দিবাগত রাতে মিরপুর বাজার সংলগ্ন রাস্তার মোড়ে একদল দৃর্বৃত্তের হাতে নুরুন্নবী মিয়া হামলার শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নুরুন্নবী মিয়া মিরপুর বাজারে তার মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মিরপুর বাজার সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে পথরোধ করে। এরপর তাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করা হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা টের পেয়ে ঘটনা স্থলে গেলে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে। এ অবস্থায় নুরুন্নবী মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান স্বজনরা। সেখানে প্রাইম মেডিকল কলেজ হাসপাতালে গতকাল রোববার সকালে তার মৃত্যু হয়।