ঢাকাMonday , 3 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক কে অপসারণের নির্দেশ

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুলের আলোচিত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে অবশেষে তার পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বি্ এম আব্দুল হান্নান। তার কার্যালয়ের এ সংক্রান্ত নির্দেশ সম্বলিত একটি চিঠি ইতিমধ্যেই স্কুল পরিচালনা কমিটির সভাপতির কার্যালয়ে এসে পৌছিয়েছে। এ বিষয়টি উল্লাপাড়া পৌরশহর ও সচেতন মহলে আলোচনায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। সোমবারের প্রাপ্ত চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের স্মারক নং- ৩৭.০২.০০০০. ১০৭.৩১.১৩৪.২০২০/১৮৯১ তারিখ: ২৯/১০/২০২৫ ইং এ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে বিধি বর্হিভুত নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভর্তি বানিজ্য, নিয়োগ বানিজ্য, নারী কেলেংকারী ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অপসারণের নির্দেশিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। চিঠিতে আরও উল্লেখ রয়েছে কোন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোন নন এমপিও শিক্ষক জনবল কাঠামো -২১ অনুসারে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। এ অবস্থায় প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দ্রুত অপসারণ করে জ্যোষ্ঠতম শিক্ষক বা সহকারি শিক্ষককে দায়িত্ব দেওয়ার জন্য সভাপতিকে নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে মোমেন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, অধিদপ্তরের চিঠি তার হাতে এখনো এসে পৌঁছেনি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, তিনি মহাপরিচালকের চিঠি হাতে পেয়েছেন। দ্রুত চিঠির নির্দেশনা বাস্তবায়ন করবেন বলে তিনি জানিয়েছেন।