ঢাকাMonday , 3 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তে ডিবি

Link Copied!

বিএনপি ও দলটির নেতাদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাদের সুনাম ক্ষুণ্ন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।
এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দলের নেতাকর্মীদের মানহানি ও মানসিক ক্ষতির শিকার হতে হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে বিভিন্ন কথা বলেন।
মামলার আবেদনে আরও বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১ নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয়নি, বডিও ক্লিন হয়নি। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।