ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ধানের শীষের নির্বাচনি রিপ্লেট বিতরণ

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নের কাঠেরপোল এলাকায় বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে ডা. এ বি এম ওবায়দুল ইসলাম এর পক্ষ থেকে ধানের শীষের নির্বাচনি রিপ্লেট বিতরণ করা হয়েছে। শুক্রবার নামাজ শেষে দলীয় নেতাকর্মীরা স্থানীয় মসজিদের বাহিরে জনসাধারণের মাঝে রিপ্লেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব নেতা মোঃ রুমান শেখ, মো:জাহাঙ্গীর, রবিউল সুন্সী, ওয়ার্ড শ্রমিক দলের এর দলের সভাপতি মো: লিটন ফরাজি সাধারণ সম্পাদক কামরুল, তাঁতি দলের দপ্তর সম্পাদক শাকিল, ছাত্রনেতা মো:রাব্বি, প্রাণ, ইমরান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠে কাজ করছেন। ডা. এ বি এম ওবায়দুল ইসলাম জনগণের আস্থার প্রতীক এবং উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় তিনি নিবেদিতপ্রাণ। চলমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশে রিপ্লেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।