ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে সমবায় দিবস উদযাপন

Link Copied!

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে রাঙামাটিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে র‍্যালী, আলোচনা সভা ও সম্মাননা উপহার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানান কর্মসূচীর আযোজন করে রাঙমাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়। শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সামনে থেকে বর্ণাঢ্য সমবায় শোভাযাত্রা শুরু হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অনুষ্ঠানে রাঙমাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, সাবেক যুগ্ম সচিব কৃঞ্চ প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রাঙামাটি সদর উপজেলা সমবায় অফিসার শাক্যউজ্জল চাকমা সহ বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু দারিদ্রতা বিমোচন নয় সমতাভিত্তিক দেশ গড়বে সমবায় প্রধান ভুমিকা রাখবে। সমবায়ের মাধ্যমেই আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি কর্মসংস্থানের ব্যপক সুযোগ তৈরী হবে। বিভিন্ন ভুঁইফোঁড় সমবায় সমিতি অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব সমবায়ের কাছ থেকে সতর্ক থাকার আহবান জানানো হয়। স্বচ্ছতা ও দক্ষতার মধ্য দিয়ে সমবায় সমিতি পরিচালনার জন্য সকল সমবায় সদস্যদের কাজ করার আহবান জানান বক্তারা। সভায় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমাবায় সমিতি, সফল সমবায় সমিতি ও নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।