ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Link Copied!

সাম্য সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার (১লা নভেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) শরীফ নেওয়াজ। সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নায়ন কর্মকর্তা আঞ্জুমানোয়ারা ও খোপদই কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংবাদিক শামীম আক্তার মুকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাতবাড়িয়া সমবায় সমিতির সাধারণ রুহুল কুদ্দুস প্রমূখ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই অবস্থানে এসে শেষ হয়।