ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

বাগেরহাটের শরনখোলার ৪ নং সাউথখালী ইউনিয়নের জলেরঘাট বড়বাড়ী শনিবার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে এঘটনা ঘটে। গাছ চাপায় নিহত সুলতান হাওলাদার একই গ্রামের মৃত মো: নাদের হাওলাদারের ছেলে। নিহতের নিকট আত্মীয় জামাল গাজী জানান,সুলতান হাওলাদার একজন দিনমজুর। সকালে বাড়ির পাশে একটি বড় গাছ কাটতে গেলে কাটা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি মো: শহিদুল্লাহ বলেন,সুলতান হাওলাদার নামে এক ব্যক্তির মারা যাওয়ার খবর শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সুলতান হাওলাদারের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।