ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে চাকসু, রাকসু ও জাকসু নির্বাচনে ৬ বিজয়ীকে সংবর্ধনা

Link Copied!

জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছয় কৃতি সন্তানকে সংবর্ধনা দিয়েছে ফ্রেন্ডস্ ফোরাম। শুক্রবার রাতে দেড়কোটা কফি আড্ডা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসাইন, দেলোয়ার হোসেন, বাহাদুর হোসাইন, মোশারফ হোসেন ওপেল, কফিল উদ্দিন মোল্লা, জাকির মাহমুদ। চৌদ্দগ্রাম ফ্রেন্ডস্ ফোরামের সদস্য লিয়াকত আলী শিকদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম মানিকের সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত চাকসু সরোওয়ার্দী হলের জিএস নুরন্নবী সোহান, আলাওল হল এজিএস শোয়েব তুষার, দপ্তর সম্পাদক আবদুল্লাহ ফারহান আসিফ, শাহ আমানত হল নির্বাহী সদস্য ফুরকান উদ্দিন, রাকসুর সরোওয়ার্দী হলের বিতর্ক ও সাহিত্য সম্পাদক নেছার উদ্দিন চৌধুরী। এ ছাড়া জাকসু’র কেন্দ্রিয় সংসদের সাহিত্য ও প্রচার সম্পাদক জহিদুল ইসলাম বাপ্পিকেও সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন শামীম, বাবর মোল্লা, রবিউল হোসেন মিলন, বেলাল হোসাইন, মোঃ এমদাদ উল্যাহ, কফিল উদ্দিন, মোজাম্মেল হক প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতা ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।