মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খ ইউনিটের উদ্যোগে ধানের শীষের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকালে জুগিন্দা ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ মতিয়ার রহমান মোল্লা, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাংনী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল।এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। সভা পরিচলনা করেন গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু ও পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী।

