গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাক্টরের চাপা পড়ে কাবাসী বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত বুধবার উপজেলার বকশীগঞ্জ-মোলংবাজার সড়কের ফরিদপুরের চকগোবিন্দপুরস্থ মামুনের ইটভাটা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবাসী বেওয়া চকগোবিন্দপুর গ্রামের মৃত পঁচা মিয়ার স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে ফরিদপুর ইউপি সদস্য আবু জাফর সরকার বলেন, রশিদুল ইসলাম নামের এক ব্যক্তি ট্রাক্টর দিয়ে মাটি বহন করছিল। এসময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাবাসী বেওয়া। এরই মধ্যে দ্রুতগামী ট্রাক্টরটি এ বৃদ্ধাকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলে কাবাসী বেওয়া মারা গেছেন। এ বিষয়ে সাদুল্লাপুর থানার (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

