ঢাকাThursday , 30 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় নার্সদের মানববন্ধন

Link Copied!

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে সারাদেশের মতো সাতক্ষীরাতেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদউল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসিম খালেদ এবং ছাত্র প্রতিনিধি চঞ্চলা রানী প্রমূখ। বক্তারা বলেন, “নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক। এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার শামিল।” তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নার্স, মিডওয়াইফ ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা নাসিং পেশার মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।