গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে মারজানা আকতার (৩) নামের এক শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়েছে। মারজানা ওই ইউনিয়নের দুলাল গ্রামের মোকছেদুল ইসলামের কন্যা।
পারিবার সূত্রে জানা গেছে, গতসোমবার শিশু মারজানার মা বিথী বেগম তাকে বাড়ীর উঠানে রেখে গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়িতে ফিরে তিনি মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোজাখুঁজির এক পর্যায়ে মেয়েকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন ছুঁটে এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

