ঢাকাWednesday , 29 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় অপহরণের পর স্কুল ছাত্রী উদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী আইরিন আক্তারকে (১৬) অপহরণের ৪ মাস পর উদ্ধার করাসহ অপহরণকারী রাব্বী গাছুকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা তফিজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে র্যাব-১০, ঢাকার সহযোগিতায় ঢাকা মহানগরীর লালবাগ থানা এলাকাধীন আজীমপুর রাস্তার যাত্রী ছাউনির ওপর থেকে অপহৃত আইরিনকে পুলিশ উদ্ধার ও অপহরনকারী রাব্বাীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ভিকটিমের ২২ ধারা জবানবন্দী নেয়ার জন্য গত মঙ্গলবার দুপুর ১টার দিকে বিজ্ঞ আদালতে হাজির করানোর পর তার ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয় এবং অপহরনকারী রাব্বী গাছুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।