ঢাকাWednesday , 29 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আইওএম এর সংবাদ সম্মেলন

Link Copied!

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উদ্যেগে রাইটস যশোর এর সহযোগিতায় সিনেমা আঙ্গিনা প্রকল্পের বিষয় সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে মাদারীপুর জেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন আইওএম এর কর্মকর্তারা জানান,নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে সিনেমা আঙ্গিনা’নামে একটি প্রকল্প বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এই প্রকল্পটি নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে।ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশ এবছর থেকে বাংলাদেশে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন (আইওএম) এর সিনেমা আঙ্গিনা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট ও প্রোগ্রাম ফোকাল অমল বিশ্বাস,বাংলাদেশ আইওএম এর সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এসোসিয়েট তারেক মাহমুদ, রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম আজাহারুল ইসলাম,রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম প্রদিপ দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস ও মাহবুবুর রহমান বাদল প্রমূখ।