ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর এলাকায় নোমান আল মারুফ(৩০) নামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। জানা যায়, নিহত নোমান আল মারুফ গৌরীপুর উপজেলার স্টেশন রোডের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সকালে দূর্ঘটনা স্থলে রক্তাক্ত অবস্থায় দুইজনকে দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি তাদের উদ্ধার করে স্থানীয় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত অন্যজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

