ঢাকাWednesday , 29 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ আটক ১

Link Copied!

যশোরের কেশবপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শুভ নামে এক মাদক বিক্রেতাকে পুলিশের পোশাক, মাদক ও অস্ত্রসহ আটক করেছে। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাতে সেনা সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের মাদক সম্রাট আকতারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাসা থেকে পুলিশের ৩ সেট পোশাক, ১২৫০ গ্রাম গাজা, ১টি চাপাতি, ২টা ছুরি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রেতা আকতার পালিয়ে যেতে সক্ষম হলেও তার ছেলে মাদক ব্যবসায়ী শুভকে (৩০) আটক করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। কেশবপুর আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মাহফুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা শুভকে পুলিশের পোশাক, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এরপর তাকে থানা পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।